Barak UpdatesAnalyticsBreaking News
মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনে বই দান তুষার দেশমুখ্য এডুকেশনাল ট্রাস্টের

ওয়ে টু বরাক, ২৪ জুন : ছাত্রছাত্রীর মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে মালুগ্রাম সরস্বতী বিদ্যানিকেতনের লাইব্রেরিতে বই দান করল শিলচরের “তুষার দেশমুখ্য এডুকেশনাল ট্রাস্ট”। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান আচার্য্য রূপালি দত্ত ও পরিচালন সমিতির সভাপতি ড. বিশ্বজিৎ পুরকায়স্থের হাতে বইগুলো তুলে দেন ট্রাস্টের সভানেত্রী শিউলি দেশমুখ্য ও সদস্য ড.তুহিন দেশমুখ্য।
ট্রাস্টের প্রতিনিধিদের কথায়, একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত তুষার দেশমুখ্য। তাছাড়া, শিক্ষামূলক বইয়ের প্রতি পড়ুয়াদের যাতে আগ্রহ বাড়ে, এই প্রয়াস ছিল তাঁর। আগাগোড়া এক ইতিবাচক চিন্তাধারার মানুষ ছিলেন তিনি।
প্রয়াতের সেই ভাবনাকে সম্মান জানিয়েই ২৪ জুন তাঁর মৃত্যু দিনে এই উদ্যোগ ট্রাস্টের। আগামী দিনে এমন আরও কর্মসূচি অব্যাহত থাকবে। নিরাময় যোগ শিক্ষা সংস্থানের সঙ্গে মিলে এই বিদ্যালয়ে আয়োজন করা হবে যোগ কর্মশালাও, এ কথাও স্পষ্ট করেন ট্রাস্টের ড.তুহিন দেশমুখ্য।



