Barak UpdatesHappeningsBreaking News
কার্ফুর মধ্যে মোটর সাইকেলে চড়ে এসে অম্বিকাপট্টিতে মোবাইল ছিনতাইAmid curfew bike borne miscreant snatches mobile from a man at Ambicapatty

ওয়েটুবরাক, ২৭ মেঃ রাত তখন আটটা। অম্বিকাপট্টি নরসিং রোড (পশ্চিম)-এ বাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন তরুণ ইঞ্জিনিয়ার শুভজিত গোপ। কার্ফুর মধ্যেই মোটর সাইকেলে চড়ে এসে ছিনতাইবাজ আচমকা তার মোবাইলটি ছিনিয়ে নেয়। মোটর সাইকেলে একাই ছিল ছিনতাইবাজ। ধীরে ধীরে শুভজিতের কাছে যায়। কিছু বোঝার ওঠার আগেই হাত বাড়িয়ে মোবাইলটি কেড়ে নিয়ে মোটর সাইকেলের গতি বাড়িয়ে দেয়। শুভজিত পরে পুলিশকে জানান। পুলিশ জানিয়েছে, তারা মোবাইল উদ্ধারে সব ধরনের চেষ্টা করবেন।
সাধারণ নাগরিকরা বিস্মিত, কার্ফুর মধ্যে কী করে ছিনতাইবাজরা মোটর সাইকেলে ঘুরে বেড়ায়! শহরে নাগরিকদের কি নিজের মোবাইলে কথা বলার স্বাধীনতাটুকুও নেই! এত নিরাপত্তাহীনতা!




