Barak UpdatesBreaking News
ফের ছিনতাই, বাইকে এসে ৫ লক্ষ নিয়ে পালাল দুষ্কৃতীAgain an incident of snatching, miscreants snatches 5 lakh

২১ জুন : শিলচর শহর এলাকায় ফের অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটল। নাগাটিলা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনতাই করেছে দুষ্কৃতীরা। ছিনতাইয়ের ঘটনার পর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেছেন অনন্ত দাস। তিনি শিলচর বিলপারের পদ্মনগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অনন্ত দাস শিলচর শিলংপট্টির অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে বৃহস্পতিবার দুপুরে ৫ লক্ষ টাকা তোলেন। অটোরিকশায় চেপে অনন্তবাবু নাগাটিলায় পৌঁছার পর অটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। তখনই দুই অজ্ঞাত যুবক বাইকে চেপে এসে তার হাত থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার পরই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে সেখানে লোকজন জড়ো হয়। কিন্তু চেষ্টা করেও ছিনতাইবাজদের নাগাল পাওয়া যায়নি। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে এভাবে শিলচর শহরাঞ্চলে লাগাতার ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বেশিরভাগ ঘটনারই পুলিশ কোন কুলকিনারা করতে পারেনি।



