Barak UpdatesHappeningsBreaking News
শিলচর জেলা পরিষদে জয়ী কংগ্রেস প্রার্থী নুর ইসলাম

ওয়ে টু বরাক, ১২ মে : পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে বিজেপির জয়জয়কার হলেও শিলচর জেলা পরিষদ আসনটি দখল করতে পারল না বিজেপি। এই জেলা পরিষদ আসনটি এ বার ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। শিলচরের একমাত্র জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী নুর ইসলাম বড়ভূইয়া। তিনি তাঁর নিকটতম বিজেপি প্রার্থী পীযুষ পালকে ১৪০০ ভোটে পরাজিত করেছেন।
এ দিকে সোমবার সকালে শিলচর আইএসবিটিতে ফলাফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন কংগ্রেস সমর্থকরা। ফুলমালায় জয়ী প্রার্থীকে সম্মান জানিয়ে কংগ্রেসের নামে জয়ধ্বনি দিতে দিতে গণনা কেন্দ্র থেকে বের হন সমর্থকরা। তাঁদের উচ্চারণে নুর ইসলামের নাম যেমন ছিল, তেমনি জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পালের নামেও শ্লোগান দিতে শোনা গিয়েছে। উল্লেখ্য, ডিলিমিটেশনের পর এ বার শিলচর বিধানসভায় একটি জেলা পরিষদ আসন হয়েছে।



