Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে পি আই বির উদ্যোগে অনুষ্ঠিত আঞ্চলিক মিডিয়া কর্মশালা ‘বার্তালাপ’
ওয়েটুবরাক, ২০ নভেম্বর: শিলচরে আজ প্রেস ইনফরমেশন ব্যুরো, গুয়াহাটির উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও নেশা মুক্ত ভারত বিষয়ে আঞ্চলিক মিডিয়া কর্মশালা ‘বার্তালাপ’ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে পিআইবি গুয়াহাটির যুগ্ম পরিচালক পাভনী গুপ্তা এবং দূরদর্শন কেন্দ্র গুয়াহাটির নিউজ হেড অঙ্কুর লাহোটি উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশনে কাছাড়ের ডেপুটি পুলিশ সুপার ভাস্কর শইকিয়া নেশা মুক্ত ভারত অভিযানে আইন প্রয়োগের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান, তেজপুরের উপ পরিচালক ডাঃ হেমন্ত দত্ত মিডিয়ার ভূমিকা, নেশাযুক্ত দ্রব্য প্রতিরোধ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেন। ইস্টার্ন ক্রনিকলের সম্পাদক সুজাতা চৌধুরী ধর নৈতিক সাংবাদিকতা নিয়ে বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে শিলচর পৌর নিগমের আরবান টেকনিক্যাল অফিসার দীপক কুমার পৌরেল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম ২০২৬ নিয়ে আলোচনা করেন। শিলচরের ফিল্ড পাবলিসিটি অফিসার ডব্লিউ পানথোইবী সিংহ ধন্যবাদ জ্ঞাপন করেন।



