Barak UpdatesHappenings
ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত ও একক সংঘের রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ১২ অক্টোবর : দুর্গাপূজা উপলক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালের শিশু রোগীদের জন্য যৌথভাবে রক্তদান কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত এবং একক সংঘ। শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের পক্ষ থেকে লায়ন কিঙ্কিনি দে দত্ত ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভুঁইয়া, একক সংঘের সভাপতি সৌরভ পাল, সম্পাদক রিতম দাস, ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির কোষাধ্যক্ষ কল্যাণ পাল এবং ২৯নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সম্পা দেবরায় ধরকে সংবর্ধনা জানান।
শিলচর সুভাষ নগরের মনমোহন মজুমদার বালিকা বিদ্যা নিকেতনে ১১ অক্টোবর সকাল ১১টা থেকে অনুষ্ঠিত শিবিরে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত রক্তদানের উপকারিতা নিয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে রক্তদান আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বনিক প্রমুখ।
এ দিন ২৪ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদাতারা হলেন অভিষেক দাস, সৌম্যব্রত রায়, অভিষেক রায়, সুমিত সূত্রধর, শ্রীকান্ত সূত্রধর, সুশান্ত দাস, বিনায়ক দাম, অলক দেব, রাজেশ কুমার রায়, আয়ুষ দেব, স্বপন দে, পিনাক পানি দাস, বিপ্রাশীষ রায়, পুরোজিৎ পাল চৌধুরী, আদিত্য দে, মিঠু শর্মা, শংকর রায়, বিপ্লব জ্যোতি দাস, সপ্তর্ষি পুরকায়স্থ, সুজিত রায়, সুব্রত ভট্টাচার্য, শ্রাবণী রায়, রাতুল সোম, রাহুল দেব। এদের মধ্যে প্রথমবার রক্তদান করেন শ্রাবণী রায়, রাতুল সোম ও সুশান্ত দাস। এদিন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
পাশাপাশি ব্লাড সেন্টারের পক্ষ থেকেও একটি মেডেল এবং পৃথক সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার জন্য কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে আয়োজক কমিটির হাতে একটি শংসাপত্র তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের পক্ষে শিবিরে উপস্থিত ছিলেন লায়ন উমা কর, লায়ন মৌসুমী চৌধুরী, লায়ন অপর্ণা তরফদার, লায়ন রামপ্রসাদ দত্ত প্রমুখ। ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়েছে।



