Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে ‘সেবা সংকল্প অভিযান’, ১০৪ আশাকর্মী ও সুপারভাইজারদের চেক প্রদান 

ওয়েটুবরাক, ১১ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবামূলক যাত্রা উপলক্ষে শনিবার শিলচরের গান্ধী ভবনে ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে এক চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিলচর, সোনাই ও লক্ষীপুর ব্লকের মোট ১০৪ জন আশাকর্মী ও আশা সুপারভাইজারের হাতে চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং, সদর মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ অনিন্দিতা চন্দ, আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ কমলিকা দে, কাছাড়ের জেলা এন এইচ এমের কর্মসূচি প্রবন্ধক বিনয় দাস এবং জেলা আরবান হেলথ কো-অর্ডিনেটর ইন্দ্রজিৎ দে।

অনুষ্ঠানে বক্তারা গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবামূলক যাত্রার কথা তুলে ধরেন। পাশাপাশি, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে আশাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাঁদের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পিনাক পানি চৌধুরী, মৃগাঙ্ক পাল ও সাজ্জাদ আহমেদ লস্কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker