Barak UpdatesAnalyticsBreaking News

মাল্টিমডেল লজিস্টিক পার্ক নির্মাণে শুরু হচ্ছে ডিটেইলস ফিজিবিলিটি স্টাডি, কণাদকে গাড়কারি

ওয়ে টু বরাক, ২৪ সেপ্টেম্বর : বরাক উপত্যকায় মাল্টিমডেল লজিস্টিক পার্ক নির্মাণ প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রগতি হল। এই প্রকল্প বাস্তবায়নে শীঘ্রই শুরু হচ্ছে ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি। রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থকে চিঠি পাঠিয়ে সে কথা জানালেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি। তাঁর ধারাবাহিক ঐকান্তিক প্রচেষ্টায় এই অগ্রগতি হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রক থেকে সাংসদ কণাদ পুরকায়স্থকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি ( বিএফএস ) প্রস্তুত করার লক্ষ্যে পরামর্শদাতা সংস্থা নিয়োগের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সমীক্ষায় প্রস্তাবিত মাল্টিমডেল লজিস্টিক পার্ক-র সঙ্গে বহিরাগত রেল ও সড়ক যোগাযোগের সম্ভাবনা বিশেষভাবে মূল্যায়ন করা হবে। বিএফএস-এর ফলাফলের ভিত্তিতে প্রকল্পটি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী গাড়কারি।

বরাক উপত্যকার বাণিজ্য, শিল্প, পণ্য পরিবহন ও লজিস্টিক্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে শিলচরে একটি মাল্টিমডেল লজিস্টিক পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রেল ও সড়কপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি বরাক উপত্যকার বৃহত্তর অর্থনৈতিক সম্ভাবনাকেও আরও সুদৃঢ় করার পথ প্রশস্ত হবে। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, অসমের যোগীঘোপায় একটি মাল্টিমডেল লজিস্টিক পার্ক  ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে এবং শীঘ্রই সেই প্রকল্প চালু হবে।

শিলচরে মাল্টিমডেল লজিস্টিক পার্ক নির্মাণের প্রস্তাবকে কেন্দ্রের আনুষ্ঠানিক ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট এর পর্যায়ে পৌঁছেছে। বরাক উপত্যকার পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্প নয়া দিগন্তের সূচনা করবে। এক্ষেত্রে সাংসদ কণাদ পুরকায়স্থের ধারাবাহিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর, আরও একবার বরাক উপত্যকায় মাল্টিমডেল লজিস্টিক পার্ক নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়কারির কাছে চিঠি পাঠান সাংসদ কণাদ। এর আগেও এ বিষয়ে একাধিকবার গাড়কারি সকাশে তদ্বির করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker