Barak UpdatesSportsBreaking News
Karimganj College and Nehru College Begin Inter-College Football Campaign with Winsআন্তঃকলেজ ফুটবলে জয় দিয়ে শুরু করিমগঞ্জ কলেজ ও নেহরু কলেজের

ওয়ে টু বরাক, ৮ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বোর্ডের উদ্যোগে আয়োজিত ১৪তম আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) প্রতিযোগিতা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, অ্যাকাডেমিক্স তথা প্রাক্তন স্পোর্টস বোর্ডের অধিকর্তা অধ্যাপক চিররঞ্জন ভট্টাচার্য, কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য, স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপক এম তিনেশ্বরী দেবী, ডেপুটি ডিরেক্টর ড. তপোধীর আচার্য, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. সিদ্ধার্থ শর্মা, স্পোর্টস বোর্ডের সদস্য ড. লালজো এস. থাংজম, আনন্দ কুমার সিংহ, নিরঞ্জন দাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিনের খেলায় বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ডিফু গভর্নমেন্ট কলেজের মুখোমুখি হয় কাছাড় কলেজ। নির্ধারিত সময়ে ম্যাচটি ১–১ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে ৪–৩ গোলে জয় পায় কাছাড় কলেজ।

দ্বিতীয় ম্যাচে নেহরু কলেজের প্রতিপক্ষ ছিল এনসিপিএম কলেজ। দুরন্ত পারফরম্যান্স করে নেহরু কলেজ ৯–০ গোলে বড় জয় ছিনিয়ে নেয়। তৃতীয় ম্যাচে করিমগঞ্জ কলেজ ৫–১ গোলে রামানুজ ডিগ্রি কলেজকে পরাজিত করে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সহজ জয় তুলে নেয় করিমগঞ্জ কলেজ। চতুর্থ ম্যাচে মাঠে নামে আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাস ও এনসি কলেজ।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২–১ গোলে জয়ী হয় এনসি কলেজ।
পঞ্চম ম্যাচে কাছাড় কলেজের মুখোমুখি হয় হাফলং গভর্নমেন্ট কলেজ। নির্ধারিত সময়ে দুই দলই একটি করে গোল করায় ম্যাচ ১–১ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪–২ গোলে জয় পায় হাফলং গভর্নমেন্ট কলেজ। প্রসঙ্গত, দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ৮টায়। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর ও করিমগঞ্জ কলেজ।
Way2barak, September 8 : The 14th Inter-College Football (Men) Tournament, organised by the Sports Board of Assam University, got underway on Tuesday with enthusiastic participation from colleges across the region.
The inaugural programme was attended by Prof. Chiraranjan Bhattacharjee, Dean, Academics and former Director of the Sports Board; Jayanta Bhattacharjee, Director, College Development Council; Prof. M. Tineswari Devi, Director, Sports Board; Dr. Tapodhir Acharya, Deputy Director; Dr. Siddhartha Sharma, Assistant Director; Dr. Laljo S. Thangjam, Member, Sports Board; Ananda Kumar Singh; Niranjan Das; and others.
Following the inaugural programme, several exciting matches were played on the opening day. In the first match, Cachar College faced Diphu Government College. The match ended 1–1 in regulation time, with Cachar College emerging victorious 4–3 in the tie-breaker.

In the second match, Nehru College produced a dominant performance to register a thumping 9–0 victory over NCPM College. Karimganj College also began its campaign on a winning note, defeating Ramanuj Degree College 5–1 in the third match. Karimganj College played attacking football from the outset to secure a comfortable victory.
The fourth match saw Assam University’s Diphu Campus take on NC College. In a closely contested encounter, NC College secured a 2–1 victory. In the fifth match, Haflong Government College faced Cachar College. The match ended 1–1 in regulation time, with Haflong Government College winning the tie-breaker 4–2. The second day of the tournament will begin at 8:00 am, with the opening match featuring Assam University, Silchar and Karimganj College.

