India & World UpdatesHappeningsBreaking News
মা-বাবাকে পুলিশের মারধর: আন্দোলনে ৬ বছরের আদিত্য
ওয়েটুবরাক, ৩১ আগস্ট: রবিবার ফের প্রতিবাদে সামিল হল বিহারের ছাত্র আন্দোলনের অন্যতম আলোচিত মুখ ছয় বছরের আদিত্য। তার অভিযোগ, গত মঙ্গলবারের ছাত্র আন্দোলনে পুলিশ তাকে আটক করার পর তার মা-বাবাকে মারধর করা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদেই এবার গর্দানিবাগে অবস্থান-বিক্ষোভে বসে আদিত্য। তার দাবি—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করতে হবে।
গত মঙ্গলবার পাটনায় ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল আদিত্য। অভিযোগ ওঠে, অন্যান্য বিক্ষোভকারীর সঙ্গে তাকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল, নিরাপত্তার কারণেই ওই শিশুকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে মায়ের হাতে তুলে দেওয়া হয়।
তবে পুলিশের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আদিত্য। তার অভিযোগ, “আমাকে আট ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। তখনই মা-বাবাকে মারধর করা হয়। ওঁরা তো দুষ্কৃতী নন। তাহলে পুলিশ মারধর করল কেন?”
তার দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। সেটা না হওয়া পর্যন্ত এখানেই বসে থাকব।”

