Barak UpdatesHappenings

লিও ডিস্ট্রিক্ট ৩২২জির ব্লাড কোঅর্ডিনেটর রিজিয়ন ৩ এর রক্তদান শিবির শ্রীভূমিতে

ব্যবস্থাপনায় লিও করিমগঞ্জ ইয়ুথ ও সহযোগিতায় ব্লাড ডোনার্স ফোরাম

ওয়ে টু বরাক, ৩০ আগস্ট : লিও ডিস্ট্রিক্ট ৩২২জি-এর ব্লাড কোঅর্ডিনেটর রিজিয়ন ৩ এর উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শ্রীভূমি রামকৃষ্ণ মিশন রোডের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে (বঙ্গভবন) ৩০ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে আয়োজিত শিবিরের ব্যবস্থাপনায় ছিল লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথ। এছাড়াও সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং রক্ত সংগ্রহে ছিল কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।

সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, সহসভাপতি রঞ্জিত মিশ্র, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, ফোরামের মহিলা শাখার সভানেত্রী গৌরী দেবনাথ ও ব্লাড সেন্টারের কাউন্সিলর শান্ত সিনহাকে। বিবেকানন্দ কলেজ অব এডুকেশন এর কর্মকর্তা কমলেশ ভট্টাচার্য, ফোরামের কাছাড় জেলা সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।

এদিন ৫ জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেন। এদের মধ্যে অনেকেই প্রথমবার রক্তদান করেন। লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথ এর সভানেত্রী সুনন্দা চক্রবর্তী, সম্পাদক গৌরব দেবরায় সহ রক্তদান করেন সুহাস দেবনাথ, দেবব্রত দাস, প্রকাশ পাল, অর্ণব কুমার দেব, তনুলা বর্মন, অনির্বাণ ঘোষ, দেবাঞ্জন দেব, বিশাল ধর, সম্রাট শুক্লবৈদ্য, শ্রীপম দত্ত, স্বর্ণাঞ্জলি দাস, পিয়ুস সিং, সৌগত চৌধুরী, অভিষেক চক্রবর্তী, বেদান্ত বাগরোডিয়া, সৌভিক রায়, তাপস পাল, প্রতিম কুমার দেব, মিঠুন দেবনাথ, প্রহর পাল, মিলন দেব, প্রণব কুমার নাথ ও সৌম্যজ্যোতি দেব।

এদের প্রত্যেককে আয়োজক এবং ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র এবং ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি মেডেল তুলে দেওয়া হয়। ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের কাউন্সিলর শান্ত সিনহার নেতৃত্বে রক্ত সংগ্রহে ছিলেন টেকনিশিয়ান এবাদুর রহমান লস্কর, জিএনএম আজিম উদ্দিন, প্রিয়াঙ্কা সিনহা, অনুরাধা দেব প্রমুখ।

সুন্দর ভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির প্রচার সচিব শুভ চক্রবর্তী সহ লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথ এর কোষাধ্যক্ষ স্বরাজ শুক্লবৈদ্য, সার্ভিস চেয়ারপার্সন বিশ্বরূপ দেব, ডিরেক্টর শ্রীনাথ বনিক, অভিষেক চক্রবর্তী, সোহান বিশ্বাস ও অনির্বাণ ঘোষ সহ আরও অনেক লিও সদস্য।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুনন্দা চক্রবর্তী ও  বিশ্বরূপ দেব। সার্বিক পরিচালনায় ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩২২জির রিজিয়ন ৩ এর ব্লাড কোঅর্ডিনেটর গৌরব দেব রায় এবং লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি এর লিও ক্লাব চেয়ারপার্সন তথা ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker