Barak UpdatesHappeningsBreaking News
শিলচরেও জাতীয় কৃমি নির্মূল দিবসের আনুষ্ঠানিক সূচনা

ওয়েটুবরাক, ১১ আগস্ট: সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে জাতীয় কৃমি নির্মূল দিবসের জেলা পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা হল। সোমবার শিলচর সদরঘাট স্থিত অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় একটি শিশুর মুখে কৃমিনাশক ওষুধ অ্যারবেন্ডাজুলের বড়ি দিয়ে দিবসটির সূচনা করেন জেলার অতিরিক্ত আয়ুক্ত ডেভিড বরা ও জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং। তাঁর আগে এই বড়ি সেবনের উপকারিতা বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অতিরিক্ত আয়ুক্ত এবং যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন এইচ এমের জেলা কর্মসূচি প্রবন্ধক বিনয় দাস, ডিএমই ড০ গুলবাহার রাজ, জেলা সর্বশিক্ষা মিশনের ডিপিএম (পিএম পোষন) শাহিদ আলম লস্কর, জেলা কম্যুনিটি মোবিলাইজার উজ্জ্বল দাস, জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর, সিআরসিসি রাজীব নাথ সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, জেলার ৮টি স্বাস্থ্যখন্ড সহ শিলচর নগরের সবকটি স্কুলে এদিন কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। সরকারিভাবে স্কুল পড়ুয়া (১৮ বছর অবধি) ও অঙ্গনওয়াড়ি নথিভুক্ত শিশুদের বছরে দুবার যথাক্রমে আগস্ট ও ফেব্রুয়ারি মাসে সম্পূর্ন বিনামূল্যে এই ওষুধ খাওয়ানো হয়। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন উজ্জ্বল দাস।

