Barak UpdatesCulture

রংপুরে ‘মিউজিক কারখানা’র পাঁচ দিনের কৰ্মশালা ‘গানের খেলাঘর’

'গানের রংধনু' পরিবেশন করল কচিকাঁচারা

ওয়ে টু বরাক, ২৭ জুলাই : সঙ্গীত শিক্ষা ও চৰ্চার ব্যতিক্রমী প্ল্যাটফৰ্ম ‘মিউজিক কারখানা’র উদ্যোগে গত ৬ থেকে ১০ জুলাই, শিলচর রংপুরে গানের কৰ্মশালা ‘গানের খেলাঘর’ আয়োজিত হলো। সহযোগিতায় ছিল রংপুর বাজার শনি মন্দির কৰ্তৃপক্ষ। বাজার শনি মন্দির প্ৰাঙ্গনে কৰ্মশালাটি হয়। এতে এলাকার ৩০ জন শিক্ষাৰ্থী অংশ নেন। মিউজিক কারখানার প্ৰতিষ্ঠাতা সঙ্গীত শিল্পী বিশ্বরাজ ভট্টাচাৰ্য ও সহকারী শিক্ষিকা উপাসিকা দে প্ৰশিক্ষাৰ্থীদের প্ৰশিক্ষণ দেন। মূলত ৪ থেকে ১২ বছর বয়সীদের জন্য ছিল কৰ্মশালাটি। কৰ্মশালার কো-অৰ্ডিনেটর ছিলেন নাট্যকৰ্মী চিন্ময় চক্রবৰ্তী। কৰ্মশালার শেষ দিন অৰ্থাৎ ১০ জুলাই কৰ্মশালা ভিত্তিক পরিবেশনা ‘গানের রংধনু’ পরিবেশন করেন প্ৰশিক্ষাৰ্থীরা।

কৰ্মশালার শেষ দিন মন্দির প্ৰাঙ্গনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানও হয়। শুরুতে কৰ্মশালার উদ্দেশ্য ব্যাখা সহ স্বাগত বক্তব্য রাখেন চিন্ময় চক্রবৰ্তী। উপস্থিত ছিলেন বাজার শনি মন্দির পরিচালন সমিতির সভাপতি শিশির দেব, সহ-সভাপতি গোপাল দাস, অনাথবন্ধু গোস্বামী, সম্পাদক রঞ্জিত দত্ত, সহ-সম্পাদক সাগর ধর, সদস্য মৃত্যুঞ্জয় দাস,বিশাল চক্রবৰ্তী, দেবজিৎ আচাৰ্য সহ বিশিষ্ট রবীন্দ্ৰসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায় চৌধুরী, যুগশঙ্খ পত্ৰিকার ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, সাংবাদিক বাবলি নাথ, নিক্কন সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি শুভ্ৰাংশু নাথ মজুমদার, শিব দুৰ্গা ক্লাবের সভাপতি লালনপ্ৰসাদ গোয়ালা প্ৰমুখ। বিশিষ্টজনেরা এই উদ্যোগের প্ৰশংসা করেন।

তাঁদের কথায়, মিউজিক কারখানার এই উদ্যোগ রংপুর এলাকার সংস্কৃতি চৰ্চার ক্ষেত্ৰে নতুন মাত্ৰা যোগ করবে। পাশাপাশি সঙ্গীত চৰ্চার প্ৰতিও কচিকাঁচাদের আগ্ৰহ বাড়াবে। শনি মন্দির কৰ্তৃপক্ষকেও সাধুবাদ জানান বিশিষ্টরা। তাঁরা আগামীতে এ ধরণের আরও গানের কৰ্মশালা আয়োজনের পরামৰ্শও দেন। কৰ্মশালার প্ৰশিক্ষাৰ্থীদের অভিভাবকরাও এদিন বক্তব্য রাখেন।
কৰ্মশালার প্ৰশিক্ষার্থীরা ‘গানের রংধনু’ শীৰ্ষক একটি পরিবেশনাও উপহার দেয়। কৰ্মশালাভিত্তিক এ পরিবশেনায় কচিকাঁচারা প্ৰথমে সরগম শোনায়। তারপর রাগ ভৈরবের স্বরগম খেয়াল পরিবেশন করে। তারপর একটি রবীন্দ্ৰসঙ্গীত, আধুনিক ও বেদ গানের কোলাজ পরিবেশন করেন তারা। অনুষ্ঠান শেষে কৰ্মশালার প্ৰশিক্ষাৰ্থীদের হাতে এদিন বিশিষ্টরা শংসাপত্ৰও তুলে দেন।

প্ৰসঙ্গত, মিউজিক কারখানা বিভিন্ন সময়ই গানের কৰ্মশালার আয়োজন করে আসছে। গত বছর সংস্থার উদ্যোগে বিশেষ ভাবে সক্ষম শিশুদের নিয়ে গান ও নাটকের এক কৰ্মশালা করে তাঁরা। এর আগেও ‘উজ্জ্বলা শেল্টার হোম’ ও ‘এরা আমাদের’ সংস্থার আবাসিকদের নিয়ে কৰ্মশালার আয়োজন করেছিল মিউজিক কারখানা। গানকে শুধু মঞ্চে সীমাবদ্ধ নানা রেখে সমাজের আনাচে-কানাচে ছড়িয়ে দিতেও সংস্থা প্ৰতিনিয়ত কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker