India & World UpdatesHappeningsBreaking News

প্রশ্নপত্র ফাঁসে কড়া সাজার বিধান নিয়ে আজ সংসদে বিল পেশ

ওয়েটুবরাক, ২৭ জুলাই: সংশোধিত বিল এনে প্রশ্নপত্র ফাঁসে দোষীদের কড়া শাস্তির জন্য বিল আনছে মোদি সরকার ৷ আজই সংসদে এ নিয়ে সংশোধিত বিল পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগেই কাল বিকেলে তিনি ভিডিয়ো বার্তায় পরীক্ষা পদ্ধতি সংস্কারে উচ্চস্তরীয় টাস্ক ফোর্স গঠনের কথা জানালেন ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে তিনি জানান, ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকনির নেতত্বে একটি উচ্চস্তরীয় কমিটি প্রশ্নপত্রের ফাঁস হওয়া রুখতে কাজ করবে ৷

তিনি আরও বলেন, “আমরা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছি ৷ সংসদে একটি কঠোর আইন পেশ করতে চলেছি ৷ এছাড়া আমাদের ভবিষ্যতের কথাটা ভাবতে হবে ৷ আমাদের পরীক্ষা পদ্ধতিকে কার্যকর, স্বচ্ছ এবং প্রযুক্তি-চালিত করতে আমরা একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি ৷ এই টাস্ক ফোর্সের পাখির চোখ হবে পরীক্ষা পদ্ধতির সংস্কার ৷”

নিলেকনি কমিটি পরামর্শ দেবে, কীভাবে যতটা সম্ভব প্রযুক্তির ব্যবহারের দ্বারা পরিচ্ছন্ন ও স্বচ্ছ পরীক্ষার বন্দোবস্ত করা যায় ৷ প্রধানমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, “নিলেকনি কমিটির মূল উদ্দেশ্যই হবে পরীক্ষা পদ্ধতির সংস্কার ৷ আগামী দিনে পরীক্ষাকে বিশ্বাসযোগ্য করে তোলা নিশ্চিত করতে এই টাস্ক ফোর্স যে প্রস্তাবগুলি দেবে, সেগুলি আমরা কার্যকর করব ৷”

নিলেকনি ছাড়া এই কমিটিতে থাকছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের ডিরেক্টর ভি কামাকোটি, প্রাক্তন শিক্ষা সচিব অনীতা কারওয়াল ও লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মীনা।

শনিবার সিজেপির নেতৃত্বে জেন জির আন্দোলনের কাছে মাথা নত করে কেন্দ্রের বিজেপি সরকার ৷ সিজেপি ও সরকারের তৃতীয় দফার বৈঠকের আগে দুপুরে ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ এরপর কনস্টিটিউশন ক্লাবে দু’পক্ষের মধ্যে বৈঠক হয় ৷ সেখানে তিনটি মূল শর্তের মধ্যে অন্যতম ছিল পরীক্ষা পদ্ধতির সংস্কার এবং স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করা ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker