India & World UpdatesHappeningsCultureBreaking News
টলিপাড়ায় দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়

ওয়েটুবরাক, ২৯ মার্চ: অকালে চলে গেলেন বাংলা ছবির অসামান্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । শোকস্তব্ধ সিনে দুনিয়া।
শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন রাহুল বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শ্যুটিঙের পরে জলে নেমেছিলেন তিনি। সেখানেই তলিয়ে যান। তাঁর দেহ জল থেকে উদ্ধার করার পর দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বয়স হয়েছিল ৪৩ বছর।
তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে। কিছুদিন আগেও ‘সহজ কথা’ নামে নতুন একটি এপিসোড রিলিজ করেছিলেন তিনি। শুরু করেছিলেন ‘ভোলে বাবা পার কারেগা’ সিরিয়ালের এক অনন্য অধ্যায়। তাঁর ‘সহজ কথা’ দেখতে ভালোবাসতেন সকলে।


