Barak UpdatesHappeningsBreaking News
স্কুল পড়ুয়া বন্যার্ত শিক্ষার্থীদের পাশে কাছাড় কলেজ এনসিসি

ওয়েটুবরাক, ৭ জুন : কাছাড় কলেজের এনসিসি ক্যাডেটরা কলেজেরই ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত স্কুল শিশুদের মনোবল বৃদ্ধির জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিল।
প্রথম দিন ক্যাডেটরা কাছাড় কলেজের মাঠে শিশুদের অনানুষ্ঠানিক ক্লাসে ডেকে আনে, যাতে তারা চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতিতেও তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। ক্যাডেটরা শিশুদের মনোবল এবং শক্তির স্তর বৃদ্ধির জন্য মৌলিক শারীরিক প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করে। দিনের শেষে অপুষ্টির মুখগুলিতে হাসি ফোটায় কেক, মাফিন এবং চকলেট।

পরের দিন বাচ্চাদের শেখানো হয় জীবন রক্ষাকারী দক্ষতা এবং বেঁচে থাকার কৌশল। ক্যাডেটরা গৃহস্থালীর জিনিসপত্র ব্যবহার করে জল পরিশোধনের সহজ কিন্তু কার্যকর পদ্ধতি প্রদর্শন করে, যা বন্যা-পরবর্তী পরিস্থিতিতে কাজে আসবে। আশ্রয়কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি পরিস্থিতিতে প্লাস্টিকের বোতল ব্যবহার করে কীভাবে লাইফ জ্যাকেট তৈরি করতে হয় তাও দেখানো হয়। কলেজের এনসিসির তত্ত্বাবধায়ক আধিকারিক অধ্যাপক জয়ব্রত নাথ এবং অধ্যাপিকা অঙ্কিতা ঘোষ এই অভিনব কর্মকাণ্ডের রূপরেখা তৈরি করেন। ।
শিশুদের মুখে খাবার দেবার ভার তুলে নেন বাংলার বিভাগীয় প্রধান সুদীপ কুমার দাস এবং কলেজের এনসিসি প্রাক্তনী সঞ্জনা সিংহ।



