Barak UpdatesHappeningsBreaking News
বন্যাক্রান্তদের মধ্যে জল বিতরণ করছে ক্লাব ওয়েসিসClub Oasis distribute drinking water among the flood victims

ওয়েটুবরাক, ২৪ মে : জলের আরেক নাম জীবন, এই কথাটি বানভাসিদের চেয়ে কে বেশি উপলব্ধি করতে পারছেন ! এই অভাবনীয় পরিস্থিতিতে আজ মঙ্গলবার ক্লাব ওয়েসিস-এর ব্যবস্থাপনায় শহরের বিভিন্ন স্কুলে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।
স্কুলগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল নেতাজি স্কুল, মনমোহন স্কুল, নিরঞ্জন পাল স্কুল ও দুর্গাশঙ্কর পাঠশালা৷ সেইসঙ্গে বারো নম্বর ওয়ার্ডের নেতাজি স্কুল রোডের মহাকাল আশ্রমের গলিতেও বন্যাক্রান্তদের মধ্যে জল বিতরণ করা হয়। এতে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি বিধান রায়, সব্যসাচী রায়, বীরেশ্বর ভট্টাচার্য, সুব্রত রায়, শ্রীবাস সাহা, প্রসেনজিৎ ভট্টাচার্য, বিভাস রায়, পার্থ বিশ্বাস, নারায়ণ বনিক, সৈকত চৌধুরী, মিঠু দত্ত, শংকর রায় সহ আরও অনেকে। তাঁরা জানিয়েছেন, এই জল বিতরণ বুধবারও করা হবে।



