NE UpdatesHappeningsBreaking News

পাকিস্তানের সমর্থনে মন্তব্য করে ধৃতদের সংখ্যা বেড়ে ১৩

ওয়েটুবরাক, ২৭ এপ্রিল: পহেলগাঁও হামলার ঘটনায় সমাজ মাধ্যমে পাকিস্তানের সমর্থনে ভারতবিরোধী মন্তব্য করার অভিযোগে অসমে এ পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ওরাঙের পাঁচনৈ সারফাঙ ব্লক কংগ্রেস সভাপতি বিমল মাহাতো এবং হাইলাকান্দির কলেজছাত্র বুলবুল আলম মজুমদার ওরফে সুমনও। আছেন সাংবাদিক, আইনজীবীও।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার বিকেলে হাতিছড়ায় নির্বাচনী সভায় কড়া বার্তা দেন। তিনি বলেন, আমাদের মধ্যেই পাকিস্তানি সমর্থকরা লুকিয়ে রয়েছেন। তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁর কথায়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ পাকিস্তানকে সমর্থন করলে তাদের কঠোরতর শাস্তি পেতে হবে।

পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত যাদের ধরা হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। সাইবার সিকিউরিটি সেল সাধারণ মানুষেরও সমস্ত পোস্ট খতিয়ে দেখছে। কোথাও কোনও ভারতবিরোধী মন্তব্য দেখলেই এসপিকে রিপোর্ট করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর ভাষ্য, কেউ দ্বিতীয়বার একই ধরনের ভুল করলে তার বিরুদ্ধে নাসা প্রয়োগ করা হবে। তিনি নাগরিকদের প্রতিও আহ্বান জানান, কোথাও এই ধরনের পোস্ট দেখলেই তারা যেন পুলিশকে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker