Barak UpdatesHappeningsBreaking News

সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে এনইইএ’র ২৫তম বার্ষিক সম্মেলন 

ওয়ে টু বরাক, ৯ মার্চ: সোমবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে নর্থ ইস্টার্ন ইকোনমিক এসোসিয়েশনের দু’দিনের ২৫তম বার্ষিক সম্মেলন ও জাতীয় স্তরের আলোচনাচক্র। এদিন বেলা দশটায় বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে এই বার্ষিক সম্মেলনের সূচনা করা হবে। নর্থ ইস্টার্ন ইকোনমিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ভাগীরথী পাণ্ডার পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ঋত্বিক মজুমদার। নর্থ ইস্টার্ন ইকোনমিক এসোসিয়েশন সম্পর্কে বক্তব্য রাখবেন সম্পাদক ড. পরাগ দত্ত৷ সম্মেলনের ওপর আলোকপাত করবেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রাজু মণ্ডল। উদ্বোধনী ভাষণ দেবেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। শেষে থাকবে সভাপতির ভাষণ।

বেলা পৌনে বারোটা থেকে থাকছে অতুল গোস্বামী স্মারক বক্তৃতা। অধ্যাপক অতুল শর্মার পৌরোহিত্যে আয়োজিত এই স্মারক বক্তৃতানুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিজিতা দত্ত। দুপুর থেকে বিভাগের কনফারেন্স রুমে শুরু হবে বিভিন্ন বিদ্যায়তনিক অধিবেশন। প্রথম দিন মোট ৬৫টি সন্দর্ভপত্র উপস্থাপন করা হবে। বিকেল সোয়া তিনটেয় আয়োজিত হবে গোপাল বরদলৈ স্মারক বক্তৃতা। এতে মুখ্য বক্তা হিসেবে থাকবেন নতুন দিল্লির ইনস্টিটিউট ফর ইউম্যান ডেভেলপমেন্টের ভিজিটিং প্রফেসর ড. কেশবানন্দ দাস। সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু হবে কার্যকরী কমিটির বৈঠক। বৈঠক শেষে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয় দিন অর্থাৎ ১১ মার্চ সকাল থেকে শুরু হবে বিদ্যায়তনিক অধিবেশন। বেলা এগারোটা থেকে থাকছে প্যানেল ডিসকাশন। অধ্যাপক ই বিজয় কুমার সিংহের পৌরোহিত্যে আয়োজিত এই আলোচনায় অংশ নেবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বরিষ্ঠ অধ্যাপক নিরঞ্জন রায়, গুয়াহাটি আইআইটির অধ্যাপক এম কে দত্ত ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক। বেলা বারোটায় শুরু হবে বার্ষিক সাধারণ সভা। এদিন বিভিন্ন বিদ্যায়তনিক অধিবেশনে মোট ৭৪টি সন্দর্ভপত্র উপস্থাপন করা হবে। বিকেল চারটা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker