Barak UpdatesHappeningsBreaking News

শহরকে পরিচ্ছন্ন রাখতে উইমেন্স কলেজ শিলচরের অর্থনীতি বিভাগের উদ্যোগ

ওয়েটুবরাক, ২২ নভেম্বর: শিলচর শহরকে আরও পরিচ্ছন্ন, সচেতন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে উইমেন্স কলেজ শিলচরের অর্থনীতি বিভাগ, কলেজের আইকিউএসি–এর গ্রিন অডিট ও ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের সহযোগিতায় আয়োজন করল “ড্রিম অব ক্লিন সিটি” শীর্ষক কমিউনিটি এনগেজমেন্ট কর্মসূচি। এর অংশ হিসেবে কলেজের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি–বাড়ি যোগাযোগ করে পরিবেশ–সংক্রান্ত সমস্যা ও জনসচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

শহরের বর্জ্য উৎপাদনের উৎস, ব্যবস্থাপনার ত্রুটি এবং নাগরিক অভ্যাসের ভূমিকা—সবই এই কথোপকথনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বাসিন্দারাও শিক্ষার্থীদের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ–রক্ষায় আরও দায়িত্বশীল হওয়ার প্রতিশ্রুতি দেন।

এরপর শিক্ষার্থীরা উইমেন্স কলেজ থেকে দেবদূত হয়ে প্রেমতলা পর্যন্ত একটি বৃহৎ পরিবেশ–সচেতনতা র‍্যালি বের করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা পরিচ্ছন্ন শহর, পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেন।

২২ নভেম্বর কর্মসূচির সমাপ্তি ঘটে একটি পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে। কলেজের আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি শিক্ষার্থীরা কলেজ–সংলগ্ন বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তি পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেন, যা এলাকার মানুষকেও উদ্বুদ্ধ করে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কমিউনিটি এনগেজমেন্ট কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বইয়ের বাইরে এনে বাস্তব সমস্যার সঙ্গে সংযুক্ত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পরিবেশ–সংরক্ষণ, নাগরিক দায়িত্ব ও টেকসই শহর ব্যবস্থাপনার বিষয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ আশা ব্যক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker