Barak UpdatesHappeningsBreaking News

আশ্রম রোডে স্থায়ী শহিদবেদীর উন্মোচন কাল

ওয়েটুবরাক, ১৮ মে : শিলচর আশ্রম রোডে স্থায়ী শহিদবেদী নির্মাণ করা হয়েছে। আগামীকাল ১৯ মে তারিখে এর উন্মোচন হবে। তাদের এলাকায় আগেও একটি শহিদ বেদী ছিল। কিন্তু রাস্তার কাজের সময় একে সরিয়ে নিতে হয়। এর পরই ক্লাব আমরা এবং সৎসঙ্গ আশ্রম রোড পূজা মণ্ডপ সমিতি মিলে স্থায়ী বেদী নির্মাণের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী জায়গা চিহ্নিত করে কাজ এগিয়ে চলে। এখন তা সম্পূর্ণ প্রস্তুত। গ্রানাইট পাথর দিয়ে তৈরি হয়েছে ৫ ফুট উঁচু এই শহিদবেদি।

আগামীকাল সোমবার সকাল সাড়ে সাতটায় এর উন্মোচন হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এর পরই মিছিল করে তাঁরা যাবেন শিলচর শ্মশানঘাটে নির্মিত একাদশ শহিদ বেদীতে শ্রদ্ধা জানাতে। তাঁরা শিলচর রেলস্টেশনের নাম পরিবর্তন করে ভাষাশহিদ স্টেশন করার দাবির প্রতি সমর্থন জানান। একে সমগ্র বরাকবাসীর ন্যায্য দাবি বলে মন্তব্য করেন তাঁরা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker