Barak UpdatesHappeningsBreaking News
বুধবার মনোনয়নপত্র জমা দিলেন ৩ নির্দল প্রার্থী3 independent candidates submitted their nomination on Wednesday

১০ মার্চ : বুধবার কাছাড় জেলায় মোট ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে শিলচর আসন থেকে মনোনয়ন দাখিল করেন নির্দল প্রার্থী শুভদীপ দত্ত। উধারবন্দ আসনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায় এবং সোনাই আসনে মনোনয়ন জমা দেন আশিস হালদার। এদের নিয়ে এখন পর্যন্ত কাছাড় জেলায় মোট ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। গত মঙ্গলবার মোট চার জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এই চার জনের মধ্যে তিনজন এসইউসিআই-র এবং একজন নির্দল প্রার্থী।




