India & World UpdatesHappeningsSportsBreaking News

আফগানিস্তানের কাছে হেরে দেশে ফিরে বিক্ষোভের মুখে বাংলাদেশের ক্রিকেটাররা

ওয়েটুবরাক, ১৭ অক্টোবর: লজ্জার সিরিজ় শেষে দেশে ফিরে বিক্ষোভের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় ৩-০ জিতেছিল বাংলাদেশ। কিন্তু এক দিনের সিরিজ়ে ছবিটা বদলে যায়। প্রথম ম্যাচ আফগানিস্তান জেতে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচ তারা ৮১ রানে জেতে। তৃতীয় ম্যাচে লজ্জার হার হয় বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ২০০ রানে হারে তারা।

বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয় বিক্ষোভ। ক্রিকেটারেরা বিমানবন্দর থেকে বার হওয়ার সময় বেশ কিছু সমর্থক তাঁদের বিদ্রুপ করেন। সরাসরি ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।  ক্রিকেটারদের গাড়িও ভাঙচুর হয়েছে।

 

এই পরিস্থিতিতে সমর্থকদের সংযত থাকার অনুরোধ করেছেন বাংলাদেশের ক্রিকেটার নইম শেখ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, মাঠে নেমে জেতার চেষ্টাই করেন তাঁরা। কিন্তু সব সময় জেতা সম্ভব নয়। খেলায় জয়-পরাজয় থাকে। তাঁরাও মানুষ। তিনি স্বীকার করে নিয়েছেন যে, হেরে যাওয়ায় দেশের সমর্থকদের কষ্ট হয়েছে। সেই কষ্ট থেকেই এই বিক্ষোভ। কিন্তু তাঁদের যে ভাবে ঘৃণা করা হচ্ছে বা গাড়িতে আক্রমণ হয়েছে, তা তাঁদেরও খুব কষ্ট দিয়েছে বলে জানিয়েছেন নইম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker