Barak UpdatesHappeningsBreaking News

৯১৪ লিটার মদ বাজেয়াপ্ত কাছাড়ের দিগরখালে

ওয়ে টু বরাক, ২৪ জুলাই : রুটিন  চেকিঙে নেমে বৃহস্পতিবার ৯১৪ লিটার বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। এ ঘটনায় একটি গাড়িও আটক করেছে পুলিশ। দিগরখাল টোল গেটে রুটিন তল্লাশি চালাতে গিয়ে এগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, এই বিদেশি মদ মেঘালয়ে তৈরি আইএমএফএল অর্থাৎ ভারতে তৈরি বিদেশি মদ। পরিসংখ্যান অনুযায়ী, সিগনেচার হুইস্কি ৭ কার্টন (৬৩ লিটার), ব্লেণ্ডারস প্রাইড ৪ কার্টন (৩৬ লিটার), এবসলিউট ভদকা ১ কার্টন (৯ লিটার), কিংফিশার আলট্রা ম্যাক্স বিয়ার ২০ কার্টন (৩২০ লিটার) ও রয়েল স্ট্যাগ হুইস্কি ৫৪ কার্টন (৪৮৬ লিটার)। এগুলোর বাজারদর আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker