Barak UpdatesAnalyticsBreaking News
কাছাড় কলেজের নয়া অধ্যক্ষ ড. অপ্রতীম নাগ

ওয়ে টু বরাক, ২৪ জুলাই ঃ কাছাড় কলেজের নতুন অধ্যক্ষ হচ্ছেন ড. অপ্রতীম নাগ। রাজ্যের উচ্চ শিক্ষা সঞ্চালকালয় বৃহস্পতিবার এক আদেশে ড. নাগকে এই পদে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কাছাড় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর নাথের স্থলাভিষিক্ত হচ্ছেন। ড. নাথ অধ্যক্ষ পদে অব্যাহতি নেওয়ার পর জিসি কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেবকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাছাড় কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছিল।
এ দিকে গুরুচরণ কলেজের স্থায়ী অধ্যক্ষ ড. বিভাস দেব আগরতলার মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিযুক্তি পাওয়ার পর ড. অপ্রতীম নাগকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করে সঞ্চালকালয়। এ বার সঞ্চালক পমি বরুয়ার স্বাক্ষরিত এক আদেশে ড. নাগকে কাছাড় কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে।



