Barak UpdatesHappeningsBreaking News
৫.৮ মাত্রার তীব্র কম্পন

ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর: বরাক উপত্যকা সহ গোটা অসম কেঁপে উঠল ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। এদিন বিকেল ৪টা ৪১ মিনিট ৫০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়েছে। এর প্রভাব উত্তরবঙ্গ এবং প্রতিবেশী ভুটানেও পড়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্টে জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উদালগুড়ি জেলায় এবং এর গভীরতা ছিল মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।



