India & World UpdatesHappeningsBreaking News

৩৭০ ধারা রদ করে ভালোই করেছেন মোদি, বললেন সলমন খুরশিদ

ওয়েটুবরাক, ৩১ মে : ৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরের বড় সমস্যা মিটিয়ে দিয়েছে মোদি সরকার। এমনটাই দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান এবং পাকিস্তানের সন্ত্রাসের মুখোশ খুলতে বিদেশে গিয়েছেন সাংসদদের প্রতিনিধি দল। সেই দলেই রয়েছেন সলমন খুরশিদ।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, “৩৭০ ধারা বিলোপের পর দেশের বাকি অংশের সঙ্গে একাত্ম হয়েছে কাশ্মীর। বাড়ছে উন্নয়নের গতিও।” এদিন খুরশিদ আরও বলেন, “দীর্ঘদিন ধরে কাশ্মীরের একটা বড় সমস্যা ছিল। আসলে ৩৭০ ধারা যতদিন ছিল, ততদিন সরকারগুলির চিন্তাভাবনাও অন্যরকম ছিল। কোথাও একটা ধারণা ছিল যে কাশ্মীর দেশের বাকি অংশের থেকে আলাদা। ৩৭০ ধারা বাতিল করে এই বড় সমস্যাটা মেটানো গিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker