Barak UpdatesHappeningsBreaking News

২৫০০০ ব্যবধানে জিতবেন, আশাবাদী আমিনুল

ওয়েটুবরাক, ৪ মে: কাছাড় জেলার সাত আসনের মধ্যে একমাত্র সোনাইয়ে কংগ্রেস এগিয়ে রয়েছে। পাঁচ রাউন্ড গণনা শেষে ১১০০০ ভোটে এগিয়ে থাকতেই তিনি ঘোষণা করেন, আর পিছিয়ে পড়ার আশঙ্কা নেই। বাকি রাউন্ডগুলো তাঁর নিশ্চিত ভোটের এলাকা বলে দাবি করেন আমিনুল।

বেশ হাসিখুশি মুডে তিনি জানান, সোনাইয়ে একবার হেরে বিজয়ী হওয়ার কোনও ঘটনা নেই। ফলে তিনিই হতে চলেছেন একমাত্র বিধায়ক, যিনি একবার জিতেছেন, পরে হেরেছেন, এবার আবার জিতলেন।

তাঁর কথায়, একদিকে বিদায়ী বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার নেগেটিভ কাজকর্ম এবং পুরনো দিনে বিধায়ক হিসেবে তাঁর ভালো কাজের জন্যই এই সাফল্য মিলতে চলেছে।

ষষ্ঠ রাউন্ডে তিনি অবশ্য ব্যবধান আরও বাড়িয়েছেন। আমিনুলের প্রাপ্ত ভোট ৩৭৭৫২। করিমউদ্দিন পেয়েছেন ১৯৬২৪ ভোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker