India & World UpdatesHappeningsBreaking News

২০২৯ সালের লোকসভা নির্বাচনে দেশজুড়ে বাড়বে বুথের সংখ্যা, জানিয়েছে নির্বাচন কমিশন

ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বর: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে বুথসংখ্যা। এক আরটিআইয়ের জবাবে এমনই ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। শুধু বুথের সংখ্যা বাড়াই নয়, সেই সঙ্গে অনেকটা বাড়ছে ভোট পরিচালনার খরচও।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে দেশে প্রায় ১৫.৩৮ লক্ষ পোলিং স্টেশন বা ভোটগ্রহণ কেন্দ্র থাকতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সংখ্যাটা ছিল ১০.৫২ লক্ষ। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে বুথ বাড়বে প্রায় ৪৬ শতাংশ।

 বুথসংখ্যা বাড়াতে গিয়ে ভোট পরিচালনার খরচও অনেকটা বাড়বে। কারণ, অতিরিক্ত বুথে ভোট নিতে লাগবে বাড়তি নিরাপত্তারক্ষী। প্রয়োজন বাড়তি ইভিএম ইউনিট।

আরটিআইয়ের জবাব অনুযায়ী, আগামী লোকসভা ভোটের আগে নতুন ইভিএম এবং ভিভিপ্যাট কিনতে প্রায় ৪৮৬ কোটি টাকা খরচ হবে। বর্তমানে কমিশনের হাতে মজুত রয়েছে প্রায় ৩০.৪৮ লক্ষ ব্যালট ইউনিট, এবং ২১.৯২ লক্ষ কন্ট্রোল ইউনিট। ২০১৯ লোকসভার সময় ইভিএমের সংখ্যাটা ছিল অর্ধেক। তবে ২০২৯ সালের ভোটের আগে মোট ৩.৫৭ লক্ষ ব্যালট ইউনিট এবং ১.২৫ লক্ষ কন্ট্রোল ইউনিট কেনার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker