NE UpdatesAnalyticsBreaking News

১৭ জুন ADRE 2.O-র তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা ও স্কিল টেষ্ট

গুয়াহাটি, ৭ জুন : রাজ্যের চাকরি প্রার্থী যুবক-যুবতীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। অসম প্ৰত্যক্ষ নিযুক্তি পরীক্ষার তৃতীয় পৰ্যায় অৰ্থাৎ ADRE 3.0 বিষয়ে মুখ্যমন্ত্ৰী জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরে ADRE 3.0র বিজ্ঞাপন প্রকাশ করা হবে। এক ফেসবুক লাইভে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ADRE 2.Oর অগ্ৰগতি সম্পৰ্কে বাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ জুন থেকে ADRE 2.O-র তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা ও স্কিল টেষ্ট অনুষ্ঠিত হবে।

তিনি জানান, আগামী নভেম্বর মাসে ADRE 3.0-র বিজ্ঞাপন প্রকাশের সময় অসম পুলিশের নিযুক্তি প্ৰক্রিয়া সহ অন্য সরকারি চাকরির বিজ্ঞাপন প্ৰকাশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ADRE 2.O-র তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সঙ্গে একই দিন থেকে চতুর্থ পর্যায়ের মৌখিক পরীক্ষাও শুরু হবে। তাঁর কথায়, ১৫ জুলাইর মধ্যে এই নিযুক্তি পরীক্ষার সব প্ৰক্ৰিয়া সম্পন্ন করে ১০ অক্টোবরের মধ্যে নিযুক্তি প্ৰদান করা হবে। ওই দিনই অসম পুলিশ, শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের নিযুক্তি প্ৰদান করা হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ADRE 2.Oর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই নিযুক্তি প্ৰক্ৰিয়ার মাধ্যমে তৃতীয় ও চতুৰ্থ পর্যায়ের ১২,৬০০ পদে নিযুক্তির লক্ষ্য রাখা হয়েছে। অন্যদিকে, ২০২২ সালে চালু হওয়া  ADRE-র প্ৰথম পৰ্যায়ে রাজ্য সরকার ২৬ হাজারের বেশি পদ জারি করেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker