Barak UpdatesAnalyticsBreaking News

প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েই গুয়াহাটির পথে কণাদ, দলকে কৃতজ্ঞতা বাবা কবীন্দ্রের

ওয়ে টু বরাক, ৭ জুন : রাজ্যসভায় বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই গুয়াহাটির পথে রওনা দিয়েছেন কণাদ পুরকায়স্থ। সোমবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। যাওয়ার আগে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে গিয়ে ভাবী সাংসদকে শুভেচ্ছা জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে বিধায়ক বরাক থেকে কণাদ পুরকায়স্থকে রাজ্যসভার প্রার্থী করায় মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সহ প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া ও অন্য বিজেপি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।

এ দিন দীপায়ন চক্রবর্তীর ফেসবুক পোস্টে দেখা দিয়েছে, তিনি কণাদ পুরকায়স্থকে শুভেচ্ছা জানাতে সস্ত্রীক উপস্থিত হন বিমানবন্দরে। এ ছাড়াও বিমানবন্দরে এ দিন দেখা গিয়েছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালাকেও।

এ দিকে, ছেলে কণাদ পুরকায়স্থকে রাজ্যসভার সাংসদ হিসেবে বিজেপি মনোনীত করায় খুশি বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। নিজের বাড়িতে বসে অসুস্থ কবীন্দ্রবাবু এই মনোনয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও বিজেপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কথা বলতে বলতে তাঁর চোখ জলে ভরে আসছিল। তাছাড়া বয়সের ভারে নুব্জ হওয়ায় তাঁর সব কথা বোঝা যাচ্ছিল না। অসুস্থতাকে দূরে সরিয়ে এ দিন তিনি বলেন, তাঁর আশা আগামী দিনে কণাদ দলের ঐতিহ্য ও আদর্শ বজায় রেখে কাজ করে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker