India & World UpdatesHappeningsBreaking News
১২৮ বছরে আধ্যাত্মিক গুরু শিবানন্দ বাবার প্রয়াণ, শোক প্রধানমন্ত্রীর

বারাণসী, ৬ মে : পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আধ্যাত্মিক গুরু শিবানন্দ বাবাজি বার্ধক্যজনিত অসুস্থতায় শনিবার রাতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ১২৮ বছর। শারীরিক অসুস্থতায় তাঁকে বিএইচইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর জন্ম ১৮৯৬ সালের ৮ আগস্ট, বর্তমান বাংলাদেশের সিলেট জেলায়। মাত্র ৬ বছর বয়সে তিনি বাবা-মাকে হারিয়েছিলেন। ক্ষুধার তাড়নায় তাদের মৃত্যু হওয়ার পর থেকে তিনি আধপেটা খাওয়ার অভ্যেস করেন। এরপর তিনি ওমকারনন্দের শরণে আসেন। তিনিই ছিলেন তাঁর অভিভাবক ও দিকদ্রস্টা। তখন থেকেই কঠোর অনুশাসনের মধ্যে তিনি নিজের জীবন অতিবাহিত করেছেন।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যোগ সাধক কাশী নিবাসী শিবানন্দ বাবার প্রয়াণে গভীরভাবে মর্মাহত। যোগ ও সাধনায় সমর্পিত তাঁর জীবন সব প্রজন্মকে অনুপ্রাণিত করবে। যোগের মাধ্যমে সমাজের সেবা করার জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে।



