Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতেও শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণ

ওয়েটুবরাক, ৬ জুলাই : বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও পার্লামেন্টারিয়ান ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন উপলক্ষে রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে জেলা কমিশনারের সভাকক্ষে আয়োজিত এক সভায় ডঃ মুখার্জির জীবন ও দর্শন নিয়ে আলোচনা হয়। এডিসি দীপমালা গোয়ালার পৌরোহিত্যে সভায় অধ্যাপক গোলাপ নন্দী, ডঃ যজ্ঞেশ্বর দেব সহ দুই এডিসি লাইরহলু খেনতে ও অমিত পারবোসা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
(ছবি : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে মাল্যদান করছেন এডিসি দীপমালা গোয়ালা।)



