NE UpdatesHappeningsBreaking News
সোনাপুরের গুলিকাণ্ড: স্বরাষ্ট্র মন্ত্রককে হাই কোর্টের নোটিশ

ওয়েটুবরাক, ৯ এপ্রিল: সোনাপুরের কচুতলিতে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি চালনায় জুবের আলির মৃত্যু নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে নোটিশ পাঠাল হাই কোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে কচুতলিতে উচ্ছেদ অভিযান চালিয়েছিল পুলিশ। তখনই প্রতিবাদকারীদের উপর গুলি চালানো হয়। তাতে জুবের আলির মৃত্যু হয়। এর পরই জুবেরের পরিবারের তরফে হাই কোর্টে রিট আবেদন দাখিল করা হয়। তাদের অভিযোগ, এমন ঘটনার পর বিচার বিভাগীয় তদন্ত হয়নি, ময়নাতদন্ত ও নিয়মনীতি মেনে হয়নি। তাঁরা ক্ষতিপূরণ সহ দোষী পুলিশ কর্মীদের শাস্তি দাবি করেন।



