Barak UpdatesHappenings
সর্বোদয় বিদ্যালয়ের পড়ুয়াদের ছাতা বিতরণ ভূবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের

ওয়ে টু বরাক, ১৮ আগস্ট : মালুগ্রামে স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্তের সর্বোদয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বৃষ্টির মধ্যে আসার জন্য প্রত্যেকের হাতে উপহার স্বরূপ একটি করে ছাতা তুলে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করল ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশন। অনুষ্ঠানের শুরুতে সর্বোদয় ট্রাস্টের সম্পাদক শেখর পাল চৌধুরী বিগত দিনে ট্রাস্টের বিভিন্ন ধরনের কাজকর্মের খতিয়ান তুলে ধরেন।
ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বরাজ চক্রবর্তী বলেন, আজকের দিনে এই মহান স্বাধীনতা সংগ্রামীর বিদ্যালয়ে এসে কিছু করতে পারাটা ফাউন্ডেশনের পক্ষে অত্যন্ত গৌরবের বিষয়। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশের সুনাগরিক হয়ে ওঠে এবং দেশের ও সমাজের কাজে নিজেকে সমর্পিত করে। ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশন সর্বদা ট্রাস্ট-এর কাজকর্মে সহযোগিতা করে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিতা বসু সবাইকে এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তোলার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলং থেকে আগত সুদীপ সেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা রূপশ্রী পুরকায়স্থ, মৌসুমী চৌধুরী, মধুমিতা আচার্য, বিপাশা চক্রবর্তী প্রমুখ।



