Barak UpdatesHappeningsBreaking News

সফলভাবে সম্পন্ন নারাইণপুর ক্লাস্টারের কম্যুনিটি ফেস্টিভ্যাল 

ওয়েটুবরাক, ২৪ ডিসেম্বর: কাছাড় জেলার রাজাবাজার শিক্ষা খণ্ডের নারাইণপুর ক্লাস্টারের অন্তর্গত বিদ্যালয়গুলির সম্মিলিত প্রচেষ্টা, স্থানীয় লোকেদের সহযোগিতা ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে গত মঙ্গলবার কম্যুনিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায়, ঐতিহ্যবাহী নৃত্য, গীত, নাটক, আবৃত্তি, শারীরিক প্রদর্শনী সহ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চা-বাগানের মনোরম পরিবেশে নারাইণপুর গার্ডেন এল. পি. স্কুল সংলগ্ন নবনির্মিত সুসজ্জিত নাচঘরে অনুষ্ঠিত হলো এই কম্যুনিটি ফেস্টিভ্যালে ১১টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ প্রায় ১২০০ লোকের সমাবেশ ঘটে।

 উৎসব সমিতির উপদেষ্টা শহিদুল ইসলাম বড়ভূঁইয়ার স্বাগত ভাষণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা অভিযানের জেলা প্রোগ্রামিং অফিসার ড. বিদ্যুৎ দেব চৌধুরী, রাজাবাজার শিক্ষা খণ্ডের বিআরপি পঙ্কজ দাস, ব্লক অ্যাকাউন্টেন্ট কাজল দাস, সারা আসাম প্রাথমিক শিক্ষক সংস্থা ও শিলচর জেলা শাখার সাধারণ সম্পাদক দীপায়ন পাল । উপস্থিত ছিলেন উৎসব উদযাপন সমিতির সভাপতি সুধন লাল কৈরি, সহসভাপতি দেবজিসৎ দাস, সম্পাদক শঙ্কর কুমার দাস, যুগ্ম সম্পাদক অমিত গোস্বামী, কোষাধ্যক্ষ সুব্রত দেব। ছিলেন নারাইণপুর গাঁও পঞ্চায়েত সমিতির সভাপতি সত্যভামা নমঃশূদ্র এবং সহ-সভাপতি প্রদীপ কুমার মিশ্রও।

বিদ্যালয় ভিত্তিক উদীয়মান শিল্পীদের সৃজনশীল ধামাইল নৃত্য, বিহু নৃত্য, ঝুমুর নৃত্য, ডিমাসা নৃত্য, পাঞ্জাবি নৃত্য, দেশাত্মবোধক সঙ্গীতের মূর্ছনায়, শিল্পীদের মনোমুগ্ধকর উপস্থাপনায় অনুষ্ঠানটি যথার্থ অর্থে একটি সাংস্কৃতিক মিলন মেলায় রূপায়িত হয়।

সকল বক্তাই ভেদভাবহীন ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা ও তার উপযোগিতা, সাংস্কৃতিক মেলবন্ধন, সৌভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সংহতির প্রতিষ্ঠা, দেশাত্মবোধ ও রাষ্ট্রীয় ভাবনার জাগরণ বর্তমান সময়ের দাবি তথা শিক্ষার প্রধান উদ্দেশ্য বলে উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker