Barak UpdatesHappenings
শিলচর নেতাজি সুভাষ আবাসিক বিদ্যালয়ে “ধ্যান সে জ্ঞান” কর্মশালাNiramaya Signs MoU with Government Model College Borkhola

ওয়ে টু বরাক, ২৬ জুন : শিলচর নেতাজি সুভাষ আবাসিক বিদ্যালয়ে আয়োজিত হল “ধ্যান সে জ্ঞান” কর্মশালা। যৌথ ব্যবস্থাপনায় ছিল তুষার দেশমুখ্য এডুকেশনাল ট্রাস্ট ও ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যন্ড হলিস্টিক সায়েন্সেস। মানসিক বিকাশ ও একাগ্রতা বৃদ্ধির জন্য প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা করলেন ধ্যান অনুশীলন। এই সমবেত অভ্যাসে অংশ নিলেন ৪০ ছাত্র। ধ্যানের প্রাথমিক কলা-কৌশল শেখালেন প্রশিক্ষকরা।
তুষার দেশমুখ্য এডুকেশনাল ট্রাস্ট-এর সভানেত্রী শিউলি দেশমুখ্য, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ড.তুহিন দেশমুখ্য, পুনম দেশমুখ্যরা জানান, আজকের দিনে ছেলেমেয়েদের প্রতিভা কোনও অংশে কম থাকে না। কিন্তু একাগ্রতার অভাবে তা প্রকাশ পায় না। অভাব থাকে সঠিক দিক-নির্দেশনারও। এই ক্ষেত্রে নিয়মিত ধ্যান অনুশীলন তাঁদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হতে পারে একাগ্রতা বৃদ্ধির কারণ। অবশ্যই হতে পারে তাঁদের দিশারী। নিজের প্রতিভার সঙ্গে, নিজের ক্ষমতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে এই ধ্যান অনুশীলন। ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যন্ড হলিস্টিক সায়েন্সেস-এর প্রজেক্ট ‘ধ্যান সে জ্ঞান’ এর মাধ্যমে কার্যত এই প্রয়াসই করা হচ্ছে। বিনামূল্যে ধ্যান অনুশীলনের প্রাথমিক কলা-কৌশল সম্পর্কে প্রশিক্ষণ পাচ্ছেন পড়ুয়ারা।

শিলচর নেতাজি সুভাষ আবাসিক বিদ্যালয়ের সুপার বিশ্বজিৎ নাথের কথায়, এমন অভ্যাস পড়ুয়াদের জন্য সঠিক অর্থেই লাভদায়ক। তবে নিয়মিত অনুশীলন চাই। বিশেষ করে নবম শ্রেণি থেকে পড়ুয়ারা ধীরে ধীরে শিক্ষা জীবনের গুরত্বপূর্ণ পর্যায়ে এসে যায়। এই সময় একাগ্রতা খুব জরুরি। নিজের ক্ষমতা, প্রতিভাকে উপলব্ধিরও প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে রোজকার ধ্যান অভ্যাস হতে পারে সাফল্যের অন্যতম কারণ।
এ দিকে এবারও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে শিলচর নেতাজি সুভাষ আবাসিক বিদ্যালয়। ২১ জুন আয়ুষ মন্ত্রক যোগ বোর্ড স্বীকৃত শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশনের সঙ্গে যৌথভাবে দিনটি পালন করে বিদ্যালয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন নিরাময়ের ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য। বিদ্যালয় সুপার বিশ্বজিৎ নাথ বক্তব্যের পর প্রার্থনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অংশগ্রহণকারীদের প্রটোকল অভ্যাস করান পিকে দে ও রাতুল চক্রবর্তী। অনুষ্ঠানের শেষ পর্বে নিরাময়ের লিগ্যাসি পার্সন যোগ আচার্য রাহুল সুপার বিশ্বজিৎ নাথের হাতে যোগ দিবস স্মারক তুলে দেন।
Way2barak, June 26 : Government Model College, Borkhola signed a Memorandum of Understanding with Niramaya – School of Yoga Education, Silchar, to promote yoga education and encourage regular yoga practice among students, teachers, staff, and the local community.
The agreement was recently signed by Director Shatakshi Bhattacharya on behalf of Niramaya and Principal Dr. Sahab Uddin Ahmed on behalf of the college. Dr. Joydeep Biswas, Associate Professor in the Department of Economics at Cachar College, attended the ceremony as the chief guest. The event was also attended by Academic Coordinator Dr. Baharul Alam Laskar, IQAC Coordinator Dr. Mafidur Rahman, College Yoga Education Coordinator Dr. Rupashree Paul, along with other faculty members, non-teaching staff, and students. Professor Moushna Nath conducted the proceedings.

Speaking on the occasion, Principal Dr. Sahab Uddin Ahmed said the MoU opens a new path for the holistic development of students. Through this collaboration, students will now have access to techniques for keeping the body and mind healthy through yoga within the college campus itself.
Chief guest Dr. Joydeep Biswas described yoga as one of the most effective ways for an individual to maintain personal well-being. Calling it a system of healing, he stressed that knowledge of yoga science is essential for everyone, irrespective of caste or religion, and that regular practice should be made a part of daily life.
Legacy Person and Chief Coordinator of Niramaya, Yogacharya Rahul, outlined the benefits the college would receive under the agreement. He appreciated the college authorities for taking the initiative in the interest of students and the entire college community.
As part of the programme, Niramaya conducted a “Yogic Wellness” session in the second phase. Shatakshi Bhattacharya, acting as resource person, provided hands-on training in various yoga practices and explained their benefits in detail. Students and teachers participated together in the collective yoga session.

