Barak UpdatesHappeningsBreaking News
শিলচর থেকে মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ১ কোটি ১৯ লক্ষ ৬৭ হাজার
ওয়েটুবরাক, ৩ জুনঃ শিলচর সহ কাছাড় জেলার কিছু সংস্থা এবং কয়েকজন ব্যবসায়ী ও সমাজসেবী মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে ১ কোটি ১৯ লক্ষ ৬৭ হাজার টাকা দান করেছেন। ছোট-বড় সমস্ত দানের চেক বা ড্রাফট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে গ্রহণ করেন। শিলচরে জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সবকটি অর্থরাশি গ্রহণ করে দাতার সঙ্গে ফোটো পোজও দেন।
এ দিনের দাতাদের মধ্যে তিনটি বাণিজ্যিক সংস্থাই পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে। সেগুলি হল জে ইনফ্রাটেক লিমিটেড (২০ লক্ষ), বরাক ভ্যালি সিমেন্টস লিমিটেড (১৫ লক্ষ) এবং অনুশা প্রজেক্টস প্রাইভেট লিমিটেড (১৫ লক্ষ)। এবিসি ইনফ্রা প্রাইভেট লিমিটেড ১০ লক্ষ টাকা দিয়েছে । ৫ লক্ষ টাকা দাতারা হলেন নীহারেন্দু ভট্টাচার্য, মেসার্স টিটিসি প্রাইভেট লিমিটেড, গোল্ড স্টোন সিমেন্ট লিমিটেড ও দেবজিৎ দেব।
দাতাদের তালিকায় নাম রয়েছে মূলচান্দ বৈদ, চিরঞ্জিত ঘোষ, সাউথ সিটি হাসপাতাল, শিলচর ফুডগ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রোহিত গুলগুলিয়া, দেবজ্যোতি স্বামী, রুদ্র নারায়ণ গুপ্ত, ডা. তনুশ্রী দেব গুপ্ত প্রমুখ।



