Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে হিন্দিভাষী সমন্বয় মঞ্চের কবি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান

ওয়েটুবরাক, ৫ অক্টোবরঃ হিন্দি দিবস উপলক্ষে হিন্দিভাষী সমন্বয় মঞ্চ, শিলচর-এর উদ্যোগে এক কবি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জনপ্রিয় গায়ক জুবিন গর্গোর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

চা শিল্প ও সমাজ-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব কমলেশ সিংহ, আচার্য আনন্দ শাস্ত্রী, অবধেশ কুমার সিংহ, সুরেন্দ্র উপাধ্যায় এবং মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ কুমার হিন্দি ভাষার ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হিন্দি সেবায় অবদানের জন্য স্বর্গীয় ছেদিলাল দুবে, সমাজসেবার জন্য নীরু শর্মা এবং রাজভাষা (সরকারি ভাষা) প্রয়োগে অবদানের জন্য চন্দন ঘোষকে সম্মানিত করা হয়।

কবি সম্মেলনে আচার্য আনন্দ শাস্ত্রী, ডলি শাহ, অনুপ পাটোয়া, জয়প্রকাশ গোয়ালা, মনীষা দেব এবং মনীষ পাণ্ডে তাঁদের কবিতা আবৃত্তি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker