Barak UpdatesHappenings

শালগঙ্গায় নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতির যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

ওয়ে টু বরাক, ৩ আগস্ট : রবিবার শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের শালগঙ্গা দুর্গাবাড়ি কমিউনিটি হলে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে দুটি প্রতিষ্ঠানের খ্যাতিসম্পন্ন ডাক্তাররা মোট ২৭৫ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন । তাছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এছাড়াও এ দিন লুপিন ল্যাবস কর্তৃক রোগীদের বিনামূল্যে ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, এ দিনের স্বাস্থ্য শিবিরে বেশ কয়েকজন চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এঁরা হলেন রাজদীপ রায়, সুব্রত নন্দী, পিনাকপাণি ধর, সম্বুদ্ধ ধর, ধ্রুবজ্যোতি নাথ, প্রিয়াঙ্কা দেব, মাসুম, জে ফারহিম। এই রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেওয়া হয় । এ দিনের স্বাস্থ্য শিবিরে জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালের পক্ষে প্রেমকিরণ নাথ এবং শিবসুন্দরী নারীশিক্ষাশ্রম হাসপাতালের পক্ষ থেকে অংশু কুমার রায়, পুলক দাস ও মঞ্জুল দেব উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিবির পরিচালনা করতে সহযোগিতা করে বিবেকানন্দ মণ্ডল শালগঙ্গা, সংস্থার পক্ষে সভাপতি নবারুণ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুপ্রিয় বড়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ দিনের স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালের সম্পাদক বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডাঃ রাজদীপ রায় বলেন, স্বাস্থ্য শিবির আয়োজনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলকে বেছে নেই কারণ প্রত্যন্ত অঞ্চলের রোগীরা আর্থিক ভাবে দুর্বল থাকেন এবং আর্থিক প্রতিকূলতার জন্য তারা শহরে গিয়ে ভাল হাসপাতালে চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে হিমশিম খান । এইসব অসহায় মানুষদের কথা চিন্তা করে আমরা এধরনের উদ্যোগ নিয়েছি, যাতে বাড়ির কাছেই ওইসব রোগী চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করতে পারে। অসহায় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

তিনি আরও বলেন, আজকে দুটি হাসপাতালের তরফে আমরা রোগীদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধপত্র তুলে দিয়েছি, আগামীদিনেও আমাদের তরফে এধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্যোগ জারি থাকবে বলে জানান ডাঃ রাজদীপ। আগামী ১৭ আগস্ট রবিবার মালুগ্রাম মধুরাঘাটে সকাল ১০টায় পরবর্তী স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে বলে জানান রাজদীপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker