Barak UpdatesHappeningsBreaking News
শনিবার বঙ্গভবনে সমকালের অনুষ্ঠান ‘শ্রাবণ হয়ে এলে ফিরে’

ওয়েটুবরাক, ৫ আগস্ট: আগামী শনিবার, ৮ আগস্ট সন্ধ্যায় সমকালের পক্ষ থেকে বঙ্গভবনে ‘শ্রাবণ হয়ে এলে ফিরে’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ৮৫ তম প্রয়াণ দিবসে কবিপ্রণামের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। পরবর্তীতে সমকাল ছাড়াও আমন্ত্রিত দল স্বরলিপি সাংস্কৃতিক সংস্থা, সৃষ্টি, গৌড়ীয় নৃত্য কলা ভারতী, সুরমন্দির, রবিধারা, উধারবন্দ শাখা বিভিন্ন স্বাদের অনুষ্ঠান পরিবেশন করবে।
২৫ বৈশাখ বিশ্বকবির জন্মদিনের অনুষ্ঠান শিলচরে প্রচুর হয়। কিন্তু, ২২ শ্রাবণ প্রয়াণ দিবসের অনুষ্ঠান সেভাবে হয় না এই শহরে। তবে সমকাল দীর্ঘদিন থেকে ২২ শ্রাবণে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে স্মরণ করে আসছে। এবারও নৃত্য, সঙ্গীত, কবিতা পাঠে অনুষ্ঠান সাজানো হয়েছে। এই অনুষ্ঠান দর্শকদের মনোরঞ্জনে সমর্থ হবে বলে আশাবাদী সমকালের সভ্য-সভ্যারা।
সমকালের সভাপতি অভিজিৎ ধর জানান, বঙ্গভবনে ঠিক সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠান। প্রতিবারের মত এবারও প্রবেশ অবাধ। তিনি সবার উপস্থিতি কামনা করেছেন ।


