Barak UpdatesHappeningsBreaking News
লায়ন্স সেঞ্চুরিয়ান ও কাছাড় ইরিগেশন বিশ্বকর্মা পূজা কমিটির রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ১৯ সেপ্টেম্বর : বিশ্বকর্মা পূজা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে যৌথভাবে রক্তদান শিবিরের আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান এবং কাছাড় ইরিগেশন বিশ্বকর্মা পূজা সেলিব্রেশন কমিটি। শিলচর সোনাই রোডের ইরিগেশন অফিস কমপ্লেক্সে ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে আয়োজিত শিবিরের সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি এবং রক্ত সংগ্রহে ছিল কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। কো-অর্ডিনেটরের ভূমিকায় ছিলেন ইরিগেশন বিভাগের কর্মী তথা লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়নের সার্ভিস চেয়ারপার্সন সত্যজিৎ দাস।
ইরিগেশন বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অরূপ গোস্বামী, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ চৌধুরী ও হিমাদ্রি নাথ-এর উপস্থিতিতে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, সহসভাপতি রঞ্জিত মিশ্র, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, ফোরামের মহিলা শাখার সভানেত্রী গৌরী দেবনাথ, ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভুঁইয়া, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, কাউন্সিলর শান্ত সিনহা ও লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ন-এর সভাপতি অলক ভট্টাচার্যকে। ইরিগেশন বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অরূপ গোস্বামী, ফোরামের কাছাড় জেলা সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এ দিন একমাত্র মহিলা রোহিতা রায় সহ মোট ২৬ জন রক্তদান করেন। এদের মধ্যে অনেকেই প্রথমবার রক্তদান করেন। এ দিন রক্তদান করেন পঙ্কজ কান্তি রায়, চম্পক তালুকদার, কে এস এম নবেন্দু সিং, অলক ভট্টাচার্য, পার্থ আদিত্য, রাজদীপ গুণ, নুমান লস্কর, উত্তম দেবনাথ, হানিফ বড়ভুইয়া, হিমাদ্রি কুমার নাথ, কুণাল শ্যাম, কৌশিক হাজারিকা, ঝন্টু পাল, গৌতম সেনগুপ্ত, মনসুর আক্তার লস্কর, সুপ্রকাশ দে, নবেন্দু মিশ্র, অমিত কুমার দাম, দেবাশিস পালিত, সত্যজিৎ দাস, বিশু দেব, রামু থাউসেন, মৃণাল কান্তি সিংহ, সাজন চৌধুরী ও কমলেশ দেব।
এদের প্রত্যেককে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি মেডেল ও শংসাপত্র এবং ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র তুলে দেওয়া হয়। ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভুঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শান্ত সিনহা, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, জিএনএম আজিম উদ্দিন, প্রিয়াঙ্কা সিনহা প্রমুখ।
সুন্দরভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কোষাধ্যক্ষ কল্যাণ পাল, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বণিক, মহিলা শাখার সহসভানেত্রী মৌসুমী চৌধুরী প্রমুখ। শিবিরকে সফল করে তুলতে লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়নের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি অলক ভট্টাচার্য, সম্পাদিকা পূজারিণী দেব সহ পার্থ আদিত্য, প্রদীপ পাল, মৌসুমি দেব, সন্দীপ চৌধুরী, ঝন্টু পাল, বিশ্বজিৎ পালচৌধুরী, শঙ্কর সিনহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইরিগেশন বিভাগের কর্মী তথা লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়নের সার্ভিস চেয়ারপার্সন সত্যজিৎ দাস।


