Barak UpdatesAnalytics
রাধামাধব কলেজে জুবিন স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

ওয়ে টু বরাক, ১৯ সেপ্টেম্বর : শনিবার শিলচর রাধামাধব কলেজে দেশের প্রখ্যাত সংগীত শিল্পী, সংগীত পরিচালক জুবিন গার্গের প্রথম প্রয়াণ দিবসে তাঁর স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের তরফে জুবিন গার্গের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী । পরে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্র ছাত্রীরা একে একে জুবিন গার্গের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, আই.কিউ.এ.সি-র কো-অর্ডিনেটর ড. রাহুল শরনিয়া, অধ্যাপক ড. জীবন দাস, ড.কালীপদ দাস, ড. সন্তোষ বরা, ড. নবনিতা দেবনাথ, গ্রন্থাগারিক ড. সোনালি চৌধুরী, সুরভি ঘোষ, নম্রতা নাথ, ড. পিয়া দাস সহ অন্যান্যরা।



