Barak UpdatesAnalyticsBreaking News
লক্ষীপুরে সপ্তম রাউন্ড শেষে কতটা এগিয়ে কৌশিক
ওয়ে টু বরাক, ৪ মে : কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে এ পর্যন্ত সাতটি রাউন্ডের গণনা শেষ হয়েছে। এই সাত রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৌশিক রাই তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এম শান্তি কুমার সিংহের চেয়ে ৪৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। কৌশিক পেয়েছেন ৫৪,৫৯১টি ভোট। বিপরীতে শান্তি কুমার সিংহ পেয়েছেন ১১৩৮৭ ভোট। এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।


