Barak UpdatesHappeningsBreaking News

রামনগর গণনাকেন্দ্রে দুই গ্রুপ সদস্যের এজেন্টদের মধ্যে মারপিট, আহত ২

ওয়ে টু বরাক, ১১ মে : সারা রাজ্যের সঙ্গে রবিবার কাছাড় জেলায়ও শুরু হয়েছে পঞ্চায়েতের ভোট গণনা। কিন্তু এই ভোট গণনাকে কেন্দ্র করে রামনগর আইএসটিটিতে দুপক্ষের মারামারিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। জানা গেছে, বড়খলা তাপাং জেলা পরিষদ আসনের ভোটগণনা চলাকালীন দুই প্রার্থীর এজেন্টের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। সেখানে অন্য লোকজনও থাকায় পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। এদের মারমুখী তাণ্ডব আটকাতে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে।

এই মারামারিতে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে একজন পুলিশকর্মীও আহত হন। তাঁর আঙুলে আঘাত লাগে। পরে অবশ্য পুলিশ ৪ জনকে আটক করে সেখান থেকে নিয়ে গেছে। একটি সূত্রে জানা গেছে, চেংকুড়ি এলাকার ২ নির্দল গ্রুপ সদস্যের এজেন্টদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে। এক প্রার্থী মাত্র কয়েক ভোটে এগিয়ে যাওয়া নিয়েই এই গণ্ডগোলের সূত্রপাত বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker