Barak UpdatesAnalytics

রাধামাধব কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবির ১৩ সেপ্টেম্বর

ওয়ে টু বরাক, ১০ সেপ্টেম্বর : স্টুডেন্টস হেলথকেয়ার সেন্টার রাধামাধব কলেজ এবং রেড রিবন ক্লাব এর যৌথ উদ্যোগে ও বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডনার্স ফোরাম কাছাড় জেলা কমিটি ও ব্লাড সেন্টার কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার-এর সহযোগিতায় আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার রাধামাধব কলেজ ক্যাম্পাসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক ব্যক্তিদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী।

কলেজ অধ‍্যক্ষ জানিয়েছেন, রক্তদানে ইচ্ছুক ব্যক্তিরা আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবারের মধ্যে স্টুডেন্টস হেল্থ কেয়ার সেন্টারের কনভেনর দেবাশিস রায়, অধ্যাপক পিয়া দাস ও সুমিতা বোস-এর সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ৬০০০৫৩২৫৫২/ ৯৪০১৩২৬৩৭৯/ ৯৮৫৪৮২৯৫৪২ মোবাইল নম্বরগুলি উপলব্ধ রয়েছে। তাছাড়াও কলেজের যেসব ছাত্র ছাত্রীর বয়স ১৮ বছরের উর্দ্ধে তাদেরও এই রক্তদান শিবিরে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কলেজ অধ‍্যক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker