Barak UpdatesAnalytics
রাধামাধব কলেজে র্যাঙ্ক ও পুরস্কারে সম্মানিত এনসিসি ক্যাডেটরা

ওয়ে টু বরাক, ১৪ সেপ্টেম্বর : রাধামাধব কলেজের এনসিসি ক্যাডেটদের র্যাঙ্ক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার কলেজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মী, গ্রন্থাগার কর্মী এবং এনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. নবনিতা দেবনাথ। এনসিসির বিভিন্ন কার্যক্রমে এক বছর ধরে ক্যাডেটদের নিষ্ঠা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার স্বীকৃতি হিসেবে তাঁদের বিভিন্ন র্যাঙ্ক প্রদান করা হয়।
৬২ আসাম গার্লস ব্যাটেলিয়ন, এনসিসি থেকে সার্জেন্ট ক্যাটরিন তারিয়াং, সার্জেন্ট লিপিকা সিনহা, কর্পোরাল সুমা শুক্লবৈদ্য, কর্পোরাল বিন্দা গোয়ালা, ল্যান্স কর্পোরাল তৃষা দাস এবং ল্যান্স কর্পোরাল চানিয়া দাস র্যাঙ্ক লাভ করেন। ৩ আসাম ব্যাটেলিয়ন, এনসিসি থেকে সার্জেন্ট সুশেন দাস, সার্জেন্ট রিয়া পাল, কর্পোরাল শ্রীহরি গোস্বামী, কর্পোরাল সঞ্জনা দাস, ল্যান্স কর্পোরাল প্রকাশ সূত্রধর, ল্যান্স কর্পোরাল পঙ্কজ দাস, ল্যান্স কর্পোরাল রিমি সূত্রধর এবং ইয়ারুফ আলম চৌধুরী র্যাঙ্ক লাভ করেন।
এ দিন বিভিন্ন এনসিসি শিবিরে কৃতিত্বের জন্য ক্যাডেটদের পুরস্কৃতও করা হয়। ১২ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত মাসিমপুরে অনুষ্ঠিত CATC শিবিরে ৬২ আসাম গার্লস ব্যাটেলিয়নের ক্যাডেটরা গ্রুপ সং, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, একক সংগীত এবং একক নৃত্যে প্রথম স্থান অর্জন করেন। গ্রুপ ডান্স এবং আন্তঃকলেজ ড্রিল প্রতিযোগিতায় তাঁরা দ্বিতীয় স্থান লাভ করেন।
অন্যদিকে, ১৩ থেকে ২৪ মে ২০২৬ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত SNIC শিবিরে ৩ আসাম ব্যাটেলিয়নের ক্যাডেটরা সাংস্কৃতিক নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়া মাসিমপুরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া থল সৈনিক ক্যাম্পের আন্তঃগ্রুপ প্রতিযোগিতায় টেন্ট পিচিং এবং ম্যাপ রিডিংয়ে প্রথম স্থান অর্জন করেন ক্যাডেটরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ক্যাডেটদের অভিনন্দন জানান। তিনি এনসিসির প্রতি তাঁদের নিষ্ঠা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার প্রশংসা করেন এবং কলেজের মর্যাদা রক্ষায় তাঁদের অবদানের কথা উল্লেখ করেন।


