Barak UpdatesHappeningsBreaking News
রবিবার বীক্ষণের ফিল্ম শো

ওয়েটুবরাক, মার্চ ১০: আগামী ১৫ মার্চ রবিবার ‘বীক্ষণ সিনে কমিউন শিলচর’ ফিল্ম শো-র আয়োজন করেছে। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে সেদিন দুটি ছবি দেখানো হবে। বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে অপর্ণা সেন নির্দেশিত ইংরেজি ছবি ‘১৫ পার্ক স্ট্রিট’। রাত সাতটায় হবে জাফর পানাহির ফিল্ম ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’।
ফিল্ম শোতে সকলের প্রবেশ অবাধ বলে বীক্ষণ সিনে কমিউনের পক্ষ থেকে জানানো হয়েছে।



