India & World UpdatesHappeningsBreaking News

যুদ্ধ পরিস্থিতি: প্রধানমন্ত্রীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক

ওয়েটুবরাক, ২ এপ্রিল: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে প্রশাসনের সব দফতরের সমন্বয় প্রয়োজন, এ কথায় বিশেষ গুরুত্ব দিয়ে ফের একবার কেন্দ্রের একাধিক মন্ত্রকের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রেও ভারতের প্রস্তুতি খতিয়ে দেখা হয়।

বুধবার নতুন অর্থবর্ষের প্রথম দিনই জ্বালানির ক্ষেত্রে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে গোটা দেশ। রান্নার গ্যাস থেকে পেট্রোল, এমনকি প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে গিয়েছে। যার প্রভাব পরিবহন থেকে রেস্তোরাঁ-হোটেলে। নতুন করে কীভাবে জ্বালানির ঘাটতি মেটানো সম্ভব, তা নিয়ে দিশার সন্ধানে নরেন্দ্র মোদি সরকার।

তবে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে যাতে অন্যান্য দফতরগুলি ও প্রশাসনের অন্যান্য ক্ষেত্রগুলিতে সমস্যা না হয়, তার জন্য বৈঠকে গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি। অর্থমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পঞ্চায়েতমন্ত্রী, রেলমন্ত্রী, বিমান পরিবহনমন্ত্রী থেকে ভূতল পরিবহনমন্ত্রীও গুরুত্বপূর্ণ এই বৈঠকে বুধবার উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, শক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারতের কাছে প্রচুর পরিমাণ কয়লা মজুত রয়েছে। যার ফলে জ্বালানির অভাব হবে না।

 সাধারণ মানুষের ব্যবহারের প্রয়োজনীয় খাদ্য এবং দেশের নিরাপত্তার পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনা হয়। বুধবার আন্তর্জাতিক ক্ষেত্রে ইংল্যান্ড সহ বেশ কিছু দেশ ইরানের বিরুদ্ধে এমন পথে যেতে চলেছে যেখানে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। হরমুজ দীর্ঘমেয়াদী অবরুদ্ধ থাকলে তার মোকাবিলার কথা ভেবেই আগে থেকে তৎপরতা শুরু মোদি সরকারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker