NE UpdatesHappeningsBreaking News

মেয়ের জন্য কেশবকে ট্রোল করা ঠিক নয়: হিমন্ত

ওয়েটুবরাক, ২৭ জুলাই : মেয়ে দিবিসা নিটে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে কর্মসূচিতে যোগ দেওয়ায় সমাজমাধ্যমে ট্রোলিংয়ের মুখে পড়েছেন অসমের মন্ত্রী কেশব মহন্ত। এই পরিস্থিতিতে নিজের সহকর্মীর পাশে দাঁড়িয়ে ট্রোলিং বন্ধের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ‘‘দিবিসার এই প্রতিবাদের জন্য কেশব মহন্তকে আক্রমণ করা ঠিক নয়। দিবিসা তাঁর বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ না-ও করতে পারে। আমার ছেলেও যদি আইন পেশায় এসে এমন কারও পক্ষে সওয়াল করে, যাকে আমি পছন্দ করি না, তবে তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের কোনও কাজের দায় বাবা-মায়ের উপরে চাপানো যায় না।’’ তবে তিনি এ-ও যোগ করেন, ‘‘ও যে সমস্ত স্লোগান দিয়েছে, সেগুলির সঙ্গে আমি একমত নই।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker